সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালি উল্লাহ সেল,  সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, রাকিবুজ্জামান রাকিব, নাজমুল হোসেন, আলমগীর হোসেন মুন্সি, রাশেদ মিয়া, শাহজাহান শিপু, হালিম মন্ডল এবং লিংকন আহমেদ লোটাস।

কর্মসূচিতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও পৌর ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিবসহ জেলা ও স্থানীয় পর্যায়ের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *