Diamond Harbour: সাতসকালে মালবাহী চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার ১১৭ জাতীয় সড়ক সরিষার কেক কোম্পানির সামনে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম কুন্ডু বিহারী মোদক বাড়ি সরিষার নওশা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও সাইকেল নিয়ে সার কারখানায় কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে প্রাণ যায় কুন্ডু বিহারী। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা খবর দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে , মৃতদেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিস মর্গে পাঠায়। ইতিমধ্যেই ওই মালবাহী চারচাকা গাড়িটিকে আটক করেছে ডায়মন্ডহারবার থানার পুলিস, অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
