সবুজ শাড়ি পরা খালেদা জিয়া ও নীল শাড়ি পরা শেখ হাসিনা পাশপাশি দুটি চেয়ারে বসে একে অন্যের দিকে তাকিয়ে আছেন

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ২০০০ সালের ২১শে নভেম্বর স্বশস্ত্র বাহিনী দিবসে পাশাপাশি বসেছিলেন দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ও শেখ হাসিনা

কখনও রাজনীতি করেননি। কিন্তু খালেদা জিয়ার জানাজায় অংশ নেন অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা আমিনুল ইসলাম ।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ভিড়ে কথা হয় ৬৮ বছর বয়সী এই মি.ইসলামের সঙ্গে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের শেষ পর্যায়ে কারাবন্দি থাকা এবং দীর্ঘ সময়ের অসুস্থতার কারণে তার প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল মি. ইসলামের। সেকারণে বিএনপি নেত্রীর জানাজায় শরিক হন বলে জানান তিনি।

বাংলাদেশে দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা ইতিহাস গড়ল বলে বিশ্লেষকেরা মনে করেন।

তারা বলছেন, স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর কারণে আকস্মিকভাবে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। এরপর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ‘আপসহীন’ পরিচিতি পেয়ে একটা প্রভাবশালী অবস্থান তৈরি করতে পেরেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *