অনেক মানুষ সংঘবদ্ধ হয়ে এক বা একাধিক ব্যক্তির ওপর হামলার প্রতীকি ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ‘অন্তর্বর্তী সরকারের আমলে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা বা হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে’

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে মব ভায়োলেন্স বা সহিংসতা সৃষ্টি করে পিটিয়ে হত্যা বা হামলার ঘটনা ‘উদ্বেগজনক হারে’ বেড়েছে। দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগের কথা তুলে ধরেছে।

অর্ন্তবর্তী সরকারের গত এক বছরে মব সৃষ্টি করে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে।

দেশটির অন্তত তিনটি মানবাধিকার সংগঠন ২০২৫ সালের অর্থাৎ গত এক বছরের যে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, মব ভায়োলেন্স বা সন্ত্রাস বছরজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে।

সংগঠনগুলো বলছে, গত বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি হারে বেড়েছে এই মব ভায়োলেন্স।

যদিও এই অপরাধে নিহত ও আহতের ভিন্ন ভিন্ন সংখ্যা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *