প্রয়াত খালেদা জিয়ার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিলো

ছবির উৎস, Tarique Rahman/Facebook

ছবির ক্যাপশান, প্রয়াত খালেদা জিয়ার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন

খালেদা জিয়াকে দাফনের পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, তার মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখানে থেকে পথযাত্রাকে এগিয়ে নিতে চান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।

“লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে; তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে: তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা,” লিখেছেন তিনি।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে খালেদা জিয়াকে যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরো লিখেছেন, খালেদা জিয়া সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। তাই খালেদা জিয়ার “সেই দায়িত্ব ও উত্তরাধিকার” তিনি গভীরভাবে অনুভব করছেন।

“একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি: যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা যুগিয়েছে”।

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয় মঙ্গলবার ভোর ছয়টায়। বুধবার বিপুল মানুষের অংশগ্রহণে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

গতকাল দাফনের পর খালেদা জিয়ার সমাধিস্থলে পরিবারের সাথে তারেক রহমান

ছবির উৎস, BNP

ছবির ক্যাপশান, গতকাল দাফনের পর খালেদা জিয়ার সমাধিস্থলে পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমান



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *