সশস্ত্র বাহিনীতে একজন নিয়োগপ্রাপ্ত সৈনিকের ছবি এবং ডানদিকে চীনা পিপলস লিবারেশন আর্মির অনার গার্ড সদস্যদের ছবি

(সংবেদনশীল কনটেন্ট: এই প্রতিবেদনে মৃত্যুর গ্রাফিক বর্ণনা রয়েছে, যা কিছু পাঠকের জন্য বেদনাদায়ক হতে পারে)

আমার সাংবাদিকতা জীবন শুরু ১৯৬০-এর দশকে। এই দীর্ঘ সময়ে আমি সারা বিশ্বে ৪০টিরও বেশি যুদ্ধ নিয়ে রিপোর্ট করেছি। আমি স্নায়ুযুদ্ধকে চরম পর্যায়ে পৌঁছাতে, এরপর তা প্রশমিত হতে দেখেছি। তবে আমি ২০২৫ সালের মতো উদ্বেগের বছর দেখিনি।

শুধু বড় বড় কয়েকটি যুদ্ধ চলছে এ কারণে নয়, বরং কারণটি হলো সেসব যুদ্ধের মধ্যে একটির রয়েছে ভূরাজনৈতিক প্রভাব—গুরুত্বের দিক থেকে যা অন্য কোনোটির সাথে তুলনা করার মতোই না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, তার দেশে চলা বর্তমান যুদ্ধ রূপ নিতে পার বিশ্বযুদ্ধে। প্রায় ৬০ বছর ধরে যুদ্ধ পর্যবেক্ষণের পর আমার মনের অশুভ আশঙ্কা—তিনি সঠিক বলছেন।

পশ্চিমা সমাজকে সচল রাখা ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বহনকারী সমুদ্রতলের কেব্‌ল্‌ রাশিয়া কেটে দিচ্ছে কি না—এই আশঙ্কায় ন্যাটোভুক্ত সরকারগুলো এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *