স্ত্রী খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে ভারত সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৮০

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্ত্রী খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে ভারত সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৮০

১৯৭১র মার্চের একেবারে শেষ দিকের কথা। পার্বত্য চট্টগ্রামের যে সাজেক ভ্যালিতে মিজো ন্যাশনাল ফ্রন্টের গেরিলারা প্রশিক্ষণ শিবির তৈরি করে বহু বছর ধরে ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালাচ্ছেন, সেই ক্যাম্পের সামনেই শেষ বিকেলে এসে থামল সামরিক বাহিনীর দুটি জিপ।

মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফের ‘সুপ্রিম কমান্ডার’ লালডেঙ্গা সে দিন ওই ক্যাম্পেই, তিনি বোধহয় তখন সঙ্গীদের নিয়ে বসে ‘বাই’ বা এক ধরনের মিজো স্যুপ খাচ্ছিলেন।

এমনিতে পূর্ব পাকিস্তানে সরকারের অতিথি হিসেবে ঢাকার লালমাটিয়াতেও তার নিবাস ছিল – কিন্তু সে দিন কোনো কাজে তিনি নিজেও ওই শিবিরেই অবস্থান করছেন।

যথারীতি লালডেঙ্গার সঙ্গে প্রায় ছায়ার মতো সেঁটে রয়েছেন তার বিশ্বস্ত অনুচর ও তরুণ কমান্ডো জোরামথাঙ্গা, যিনি এর প্রায় সাতাশ বছর পর ভারতের অঙ্গরাজ্য মিজোরামের মুখ্যমন্ত্রী হবেন।

যাই হোক, জিপ থেকে নামলেন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান – চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহকারী কমান্ডিং অফিসার হিসেবে মিজো নেতৃত্বর সঙ্গে যার অনেক আগে থেকেই খুব ভাল হৃদ্যতা ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *