খালেদা জিয়া ও শেখ হাসিনা

ছবির উৎস, Getty Images

বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময়ের ‘প্রবল প্রতিপক্ষ’ হিসেবেই নিজেদের অবস্থান তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও এখনকার অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তবে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ১৬ই জুলাই শেখ হাসিনাকে চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেফতার করা হলে তার মুক্তি জানিয়ে তখন বিবৃতি দিয়েছিলেন খালেদা জিয়া।

আবার এর দু’মাস পরই দোসরা সেপ্টেম্বর একটি দুর্নীতি মামলায় মিসেস জিয়া নিজেও আটক হয়েছিলেন।

তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লূর রহমান ‘খালেদা জিয়া ন্যায়বিচার’ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন সংবাদ মাধ্যমের কাছে।

শেখ হাসিনা ও খালেদা জিয়াকে তখন জাতীয় সংসদ ভবন এলাকার দুটি বিশেষ কারাগারে রাখা হয়েছিল। পরে ২০০৮ সালের ১১ই জুন শেখ হাসিনা এবং ১১ই সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *