খালেদা জিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, খালেদা জিয়া

বাংলাদেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের দিক থেকে শোকবার্তা এসেছে। তার জানাজায় অংশ নিতে বুধবার ঢাকায় এসেছেন ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। তাদের মধ্যে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

মিসেস জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও দুবার তিনি তার মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন।

ওই দু মেয়াদে তার নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশের পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা, সমালোচনা ও বিতর্ক হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশ ও তার দল বিএনপির সম্পর্ক সবসময়ই দেশের রাজনীতিতে আলোচনার বিষয়।

বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়া সরকারের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছিল তার সরকারের অর্থনীতি উদারীকরণ কর্মসূচি, যার ফলে প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য বাড়তে শুরু করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *