১৯৯১ সালে নির্বাচনী প্রচারণায় একটি সমাবেশে বক্তব্য রাখছেন খালেদা জিয়া।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১৯৯১ সালে নির্বাচনী প্রচারণায় একটি সমাবেশে বক্তব্য রাখছেন খালেদা জিয়া।

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। ৮০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে দশ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন।

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রথম মেয়াদে সরকার গঠনের সময় দেশে আবার সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৯৮১ সালে যখন হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন

২০০১ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন খালেদা জিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০০১ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন খালেদা জিয়া

বিশ্লেষকরা বলেছেন, ক্ষমতার বলয়ের ভেতর থেকে তৈরি হওয়া বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া। তবে তাঁর নেতৃত্বাধীন বিএনপির সাথে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক বিভিন্ন দলের ঘনিষ্ঠ সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনাও ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *