পত্রিকা

খবরে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না। তবে দলটি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ে তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়ন যাচাই- বাছাইয়ের দিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নরসিংদী -৫ (রায়পুরা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার তৌফিকুর রহমান নরসিংদীর রায়পুরার পাড়াতলী গ্রামের সন্তান। তিনি শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *