বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন মেয়াদে সরকার গঠন করে ক্ষমতায় ছিলেন

ছবির উৎস, FARJANA K. GODHULY/AFP via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন মেয়াদে সরকার গঠন করে ক্ষমতায় ছিলেন

বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন মেয়াদে সরকার গঠন করে ক্ষমতায় ছিলেন।

১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে কখনো কোনো আসনে পরাজয়ের মুখ দেখেননি তিনি।

এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি সে সময়ও যতটি আসনে প্রার্থী হয়েছিলেন সবগুলোতেই জয় লাভ করেছিলেন খালেদা জিয়া।

এই পাঁচটি সংসদ নির্বাচনে ২৩ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকটিতেই জয় লাভ করেন তিনি।

ফেনী, বগুড়া, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, লক্ষীপুরের বিভিন্ন আসন রয়েছে এই তালিকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *