গত সেপ্টেম্বরের বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ইসলামপন্থী সাতজন নেতা

ছবির উৎস, Bangladesh Khelafat Majlis

ছবির ক্যাপশান, গত সেপ্টেম্বরের বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ইসলামপন্থী সংগঠনের সাতজন নেতা

বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের যখন মাত্র দেড় মাস বাকি, তখন ঢাকা সফর করলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমাদ নূর।

এক সপ্তাহের সফরকালে তিনি বাংলাদেশ খেলাফতে মসলিসের আমির মামুনুল হকসহ ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।

এছাড়া ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকার বেশকিছু মাদ্রাসাও পরিদর্শন করতে দেখা গেছে মি. নূরকে।

এর আগে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইসলামপন্থী সাতজন নেতা ও পণ্ডিত বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন, যাদের মধ্যে খেলাফত মজলিসের আমির মি. হকও ছিলেন।

সফর নিয়ে তখন তিনি জানিয়েছিলেন, তালেবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তালেবান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছিলেন মি. হক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *