Mamata Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে চলছে এস আই আর। আর এই অবস্থায় আগামীকাল বাঁকুড়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা। নির্বাচনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই সভা থেকে কী বার্তা দেন আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। লোকসভা নির্বাচনেও জেলার ২ টি আসনের মধ্যে বিষ্ণুপুর লোকসভা আসনে জয়ের মুখ দেখেনি রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আগামীকাল বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সভায় রেকর্ড সংখ্যক জমায়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি সভায় কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যে এস আই আর আবহে হওয়া এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের কোন সুর বেঁধে দেন মুখ্যমন্ত্রী আপাতত সেদিকেই তাকিয়ে তৃণমূল নেতা কর্মীরা।
