জামায়াতে ইসলামী ও এনসিপির লোগো
ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামী ও এনসিপির লোগো

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট বেধে নতুন করে আলোচনায় এসেছে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

দলটির নেতারা এটিকে শুধুই ‘নির্বাচনী সমঝোতা’ হিসেবে আখ্যায়িত করলেও এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে।

জামায়াতের সাথে এ ধরনের জোট করা নিয়ে দলটির ভেতরকার ক্ষোভ ও অসন্তোষের জের ধরে ইতোমধ্যেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির বেশ কয়েকজন নেতা ।

যদিও কোন কোন বিষয়ে জামায়াত ও এনসিপির মধ্যে সমঝোতা হয়েছে অর্থাৎ এনসিপির প্রার্থীরা কতটি আসনে নির্বাচন করবে এবং নির্বাচনের পরে কী হবে, জিতে সরকার গঠন করলে কী হবে আর বিরোধী দলের কী হবে—এসব বিষয়ে সুরাহা কতটা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

তবে নির্বাচনী সমঝোতার মাধ্যমে কে লাভবান হলো – এনসিপি নাকি জামায়াত, এ প্রশ্নের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে যে এনসিপির এ সিদ্ধান্ত দলটির ভবিষ্যতকে কোন দিকে নিয়ে যাবে সেই প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *