সংসদ ভবন

ছবির উৎস, Getty Images

১৯৯০ সালের ছয়ই ডিসেম্বর জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আর তার মাধ্যমেই বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছিল, এরপর গত প্রায় ৩৫ বছরে নানা ঘটনাবলীর মধ্য দিয়ে দেশে অনুষ্ঠিত হয়েছে সাতটি জাতীয় নির্বাচন।

চলুন এক নজরে দেখে নিই সেসব নির্বাচনের ফলাফলসমূহ…

যেসব প্রেক্ষাপটে হয়েছিল জাতীয় নির্বাচন

১৯৯১: সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর এটিই প্রথম গণতান্ত্রিক নির্বাচন যেখানে সবগুলো রাজনৈতিক দল অংশ নেয়। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

১৯৯৬: বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার পর এটিই প্রথম নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ১৯৯৬ সালের ১২ই জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে একই বছরের ১৫ই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন করেছিল তৎকালীন ক্ষমতাসীন বিএনপি। আন্দোলনের মুখে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ বিলুপ্ত করে দেয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *