ওই নির্বাচনে চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভর্তি অবস্থায় দেখতে পায় বিবিসি বাংলার সংবাদদাতা
ছবির ক্যাপশান, ওই নির্বাচনে চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভর্তি অবস্থায় দেখতে পায় বিবিসি বাংলার সংবাদদাতা

অনেকটা একতরফাভাবে বাংলাদেশের দশম জাতীয় নির্বাচনের পাঁচ বছর পর ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। ২০০৮ সালের নির্বাচনের পর এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল।

দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনের আগের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না আওয়ামী লীগ।

কিন্তু শেখ হাসিনার এই কথার সাথে বাস্তবতার যে মিল ছিল না তা স্পষ্ট হয় ভোট শুরুর আগেই। ভোটের আগের রাতেই অর্থাৎ ২৯শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই সারাদেশের বিভিন্ন ভোটকেন্দ্র দখলে নিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আগের রাতেই গণমাধ্যম কর্মীদের কাছে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ আসতে শুরু করে।

ভোটের দিন ৩০শে ডিসেম্বর সকালে অনেক স্থানে এসব অভিযোগের সতত্যা খুঁজে পেয়েছিলেন বিবিসি বাংলার সংবাদদাতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *