হাতে আঁকা ছবিতে লাল উলের পোশাক ও মাথায় কালো লোমশ টুপি পরা চেঙ্গিস খান

ছবির উৎস, Universal Images Group via Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বের মহান যোদ্ধাদের তালিকায় রয়েছেন চেঙ্গিস খান

প্রায় ৮০০ বছর আগে, কৃষ্ণ সাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন একজন মঙ্গোল যাযাবর।

তার নাম ছিল তেমুজিন, যিনি সারা বিশ্বের কাছে চেঙ্গিস খান নামে পরিচিত।

১১৬২ সালে বৈকাল হ্রদের পূর্বে অবস্থিত দুর্গম এলাকায় একজন সাহসী যাযাবরের পরিবারে জন্ম হয়েছিল তার।

‘দ্য সিক্রেট হিস্ট্রি অফ দ্য মঙ্গোলস’-বইয়ে উল্লেখ করা হয়েছে, জন্মের সময় লক্ষ্য করা গিয়েছিল হাতের তালুতে রক্ত জমাট বাঁধা রয়েছে। বিষয়টাকে ভবিষ্যতের একজন মহান বিজয়ীর লক্ষণ হিসেবে মনে করেছিলেন অনেকে।

নামের কারণে অনেকে তাকে মুসলিম বলে মনে করলেও খান ছিল সম্মানসূচক উপাধি। আসলে তিনি মঙ্গোল। শামানিক ধর্মে বিশ্বাস করতেন তিনি যেখানে মহাজাগতিক শক্তিতে বিশ্বাস করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *