পত্রিকা
ছবির ক্যাপশান, পত্রিকা

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্তকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় সংকটে পড়েছে। এই সমঝোতার বিরোধিতা করে দলের কেন্দ্রীয় ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন, যার জেরে দলে অস্থিরতা তৈরি হয়েছে। দলীয় সূত্র বলছে, শিগগিরই আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করতে পারেন, এতে এনসিপিতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

এরই মধ্যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। অন্য নেতারাও জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট প্রক্রিয়া এগোলে পদত্যাগের ঢল নামতে পারে।

যুগান্তর
ছবির ক্যাপশান, যুগান্তর
বিবিসি নিউজ বাংলায় আরও পড়ুন
নয়া দিগন্ত

জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন দুই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে ধরতে বাংলাদেশ ও ভারত, দুই দেশ থেকেই পুরস্কার ঘোষণা করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, এ হত্যাকাণ্ড ঘিরে দেশ-বিদেশে পরিকল্পিত মিশনের ইঙ্গিত মিলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *