আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

ছবির উৎস, BBC/Shyadul Islam

ছবির ক্যাপশান, আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল বিলুপ্ত করে কিংবা নিজের দল ছেড়ে কিছু রাজনৈতিক নেতার বড় দলে সামিল হওয়ার প্রবণতা অনেকেরই দৃষ্টি কেড়েছে।

এসব নেতারা বড় একটি দলে যোগ দিয়েই নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন পাওয়ায়- অনেকেই একে ‘এমপি হওয়ার জন্য মরিয়া চেষ্টা’ হিসেবেই বিবেচনা করছেন।

কিন্তু নির্বাচনকে সামনে রেখে নীতি ও আদর্শ একপাশে রেখে ‘যে কোনো মূল্যে এমপি হওয়ার’ প্রকাশ্য এই চেষ্টা কতটা নৈতিক সেই প্রশ্নও তুলছেন অনেকে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সংসদের এমপি হওয়া মানে ক্ষমতা ও প্রতিপত্তির মালিক হওয়া এবং সে কারণেই যে কোনো প্রকারে এমপি হওয়ার একটা প্রবণতা দেখা যায় বলে তারা মনে করেন।

তবে এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও কয়েকটি দল বলছে, বাংলাদেশের নির্বাচনে প্রতীক গুরুত্বপূর্ণ এটি সত্যি কিন্তু নির্বাচন কমিশন জোটবদ্ধ দলগুলোর জন্য নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া বাধ্যতামূলক করে দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *