বিপিএল ২০২৫-২৬

ছবির উৎস, Bangladesh Cricket Board

ছবির ক্যাপশান, বিপিএল ২০২৫-২৬

শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএলের ২০২৫-২৬ আসর। শুক্রবার সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আসর।

টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা- এই তিনটি ভেন্যুতে।

এবারের বিপিএল শুরু হবে সিলেট পর্ব দিয়ে, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হওয়ার পর টুর্নামেন্টটি যাবে চট্টগ্রামে। শেষ ধাপে আবার ঢাকায় ফিরে আসবে বিপিএল।

বরাবরের মতোই এবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য অনুযায়ী বিপিএল হচ্ছে ‘নতুন আমেজে’, একই সাথে আছে নতুন ও পুরাতন কিছু বিতর্ক।

নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

‘নোয়াখালী বিভাগ চাই’- এই সোশ্যাল মিডিয়া স্লোগান এখন রাজপথেও শোনা যায় মাঝেমধ্যে, সেই আশা পূরণ না হলেও নোয়াখালীবাসী এবার পাচ্ছে একটি বিপিএল দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *