Bangladesh Unrest: বাংলাদেশ ইস্যুতে আজ বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলো বিজেপি কর্মী সমর্থকরা। উত্তর হাওড়ার গোলমোহর ময়দান থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হাওড়া ব্রিজ অবরোধ করে প্রতিবাদ করার পরিকল্পনা থাকলেও ব্রিজের কিছুটা আগে লোহার ব্যারিকেড করে দেয় পুলিস। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেয় পুলিস। অনেকে ব্যারিকেড টপকে ব্রিজের কাছে চলে যায়। শুরু হয় হয় পুলিসের সাথে তুমুল ঝামেলা ধস্তাধস্তি। রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখায় কর্মীরা। এরজেরে যানজট শুরু হয় রাস্তায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে অথচ অপরাধীরা গ্রেফতার হয়নি। অবিলম্বে মহ ইউনূসের পদত্যাগ করে উচিত। নেতৃত্বের আরো দাবি এ রাজ্যকে তারা বাংলাদেশ হতে দেবে না। আজকের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। যদিও পুলিসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *