Purulia: পুরুলিয়া পৌরসভার পর এবার ঝালদা পৌরসভায় শোকজ নোটিশ রাজ্য পৌর ও নগরোন্নয়ন দফতরের। নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থ, পানীয় জল সরবরাহে সমস্যা, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, অনলাইনে মিউটেশন চালু না করা সহ একাধিক বিষয়ে জবাবদিহি চেয়ে ঝালদা পৌরবোর্ডকে নোটিশ পাঠিয়েছে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দফতর। বোর্ড অফ কাউন্সিলরের সভা ডেকে আগামী সাত দিনের মধ্যে সেই শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় শোরগোল পড়েছে ঝালদা পৌরসভায়।
Select Live Blog:
Breaking News LIVE Update: অগ্নিগর্ভ বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন! এদিকে আবার চিকিৎসা নিতে ভারতই ভরসা…
Live Blog Date:
Sunday, December 21, 2025 – 08:45
