• 21 Dec 2025 11:14 AM (IST)

    আগে সমাজ সংস্কার দরকার, তারপর স্বতন্ত্রতা: মোহন ভাগবত

    হাতে গোনা কয়েকজন ব্রিটিশ এসে আমাদের দেশ দখল করে। ১৮৫৭ সালে আমরা পুরো গোলাম হয়ে গিয়েছিলাম। তখন থেকে বিদ্রোহ শরু হয়। নেতাজির অন্তর্ধানের পর তা শেষ হয়। আমরা স্বাধীনতা চাই। ৯০ বছরে এমন মহাপুরুষ পেয়েছি, যারা আজও অনুপ্রেরণা দেয়। সেনা লড়ে, প্রধানরা লড়ে। সাধারণ মানুষ নয়। ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেধে এগোনোর প্রচেষ্টা করা হয়। চরকা চালিয়ে স্বরাজ অর্জনের স্বপ্ন দেখা হয়েছিল।  আগে সমাজ সংস্কার দরকার। তারপর স্বতন্ত্রতা। আমরা সেই স্তরে পৌঁছয়নি। ৪৮টা জাতি ছিল, ৪৯ তম জাতি এসে বাকি জাতিকে মানতে চাইল না। জানি না কেন হয়েছিল।

  • 21 Dec 2025 10:56 AM (IST)

    স্বামী বিবেকানন্দের নাম মোহন ভাগবতের মুখে

    সমাজে কেন উন্নতি নেই- এটা অনেকে প্রশ্ন করেন। আমরা নিজেদের ভুলে গিয়েছি। এত বড় সমাজ, দারিদ্রতা আছে, জ্ঞানের অভাব-কারোর চিন্তা নেই। আমরা নিজেদের মূলকে ভুলে গিয়েছি। স্বামী বিবেকানন্দ ও পঞ্জাবের স্বামী দয়ানন্দ-এই দুই মহাপুরুষ স্বাধীন ভারতে নানা কাজের অনুপ্রেরণা ছিলেন।

  • 21 Dec 2025 10:47 AM (IST)

    আরএসএসের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলা ভুল

    এ দিন মোহন ভাগবত বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠা কেন হয়েছিল, তা অনেকে জানতে চান। আমরা প্রার্থনার শেষে বলি, ভারত মাতা কি জয়। আমরা চাই ভারত বিশ্বগুরু হোক। ভারত এক স্বভাব, পরম্পরার নাম। তাই সমাজ তৈরির কাজ করে সঙ্ঘ। কোনও পরিস্থিতির প্রতিক্রিয়ায় তৈরি নয়। না কারোর প্রতি বিরোধ নিয়ে চলে। এই সঙ্ঘ হিন্দু সমাজের উন্নতির জন্য তৈরি, তার কাজ করে। সঙ্ঘে অনেক বিজেপি নেতা আছেন, তাই বলে আরএসএসের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলা ভুল।”

  • 21 Dec 2025 09:08 AM (IST)

    জরুরি ভিত্তিতে হাইকোর্টে চলে শুনানি



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *