ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন। এই খবর ও তার মৃত্যুর সংবাদ আসার পর বিভিন্ন জায়গায় ভাঙচুরসহ এ সংক্রান্ত নানা প্রতিবেদন আজ শুক্রবার ঢাকার পত্রিকার পাতাজুড়ে রয়েছে।

এদিকে, প্রথম আলো ও ডেইলি স্টারে ভবনে হামলা হওয়ায় আজ পত্রিকা দুইটি প্রকাশিত হয়নি।

ওসমান হাদির মৃত্যুর খবর নিয়ে ইংরেজি দৈনিক নিউ এইজের প্রধান শিরোনাম — Hadi loses battle for life; অর্থাৎ জীবনযুদ্ধে হেরে গেলেন হাদি।

খবরটিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *