IndiGo Flight: বিমানে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমানের নাক, বাতিল বিমান। অন্য বিমানে করে ১৮০ জন যাত্রীকে রাঁচি পাঠানো হল । কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর গতকাল হায়দ্রাবাদ থেকে রাঁচি গামী ইন্ডিগো ৬ই ৪২১ বিমানটি ১৮০ জন যাত্রী নিয়ে রাঁচির আকাশে সেই সময় রাচি বিরসা মুন্ডা বিমানবন্দরে প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্য মান্যতা কম থাকায় বিমানটিকে ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরবর্তীতে রাঁচির অনুকূল আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে বিমানটি কলকাতা বিমানবন্দর থেকে রাঁচির উদ্দেশ্যে যাত্রা করার সময় বিমানের নাকে পাখির ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয় বিমানের নাকটি পাইলট তৎপরতার সাথে এটিসির সঙ্গে যোগাযোগ করে পুনরায় বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করায়। বিমানের নাকের মধ্যে থাকা রাডার ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ ইঞ্জিনিয়াররা মেরামতির কাজে হাত লাগালেও বিমানটি মেরামতি না হওয়ায় অন্য বিমানে করে ১৮০ জন যাত্রীকে রাঁচির উদ্দেশ্যে যাত্রা করে।
ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমানটি কলকাতা বিমানবন্দরে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে মেরামতির জন্য।

Select Live Blog: 
Breaking News LIVE Update: ছাত্রী আন্দোলনে উত্তাল বিশ্বভারতী, ছুটে এলেন আধিকারিকরা…
Live Blog Date: 
Wednesday, December 17, 2025 – 11:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *