SIR in Asansol: আসানসোলে স্পেশাল অবজারভারের জরুরি বৈঠক। জেলা জুড়ে ৩০৬৪৬০ অ-সংগৃহীত ভোটার; সব রাজনৈতিক দলের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় জয়েন্ট সচিব। SIR-প্রক্রিয়ার শেষ দিনে দিল্লি থেকে কেন্দ্র সরকারের জয়েন্ট সচিব তথা স্পেশাল অবজারভার কৃষ্ণকুমার নিরালা আসানসোলে এসে জরুরি বৈঠক করেন। পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরে তিনি জেলার সমস্ত রাজনৈতিক দল এবং জেলা প্রশাসনের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনামূলক আলোচনা করেন। পরে তিনি পৃথকভাবে এআরও-দের সঙ্গেও বৈঠক করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *