SIR in Bardhaman:ভূত খুঁজতে ফের সক্রিয় কমিশন। বুধবার রাতে হঠাৎই বর্ধমান জেলাশাসকের দপ্তরে হাজির হলেন স্পেশাল রোল অবজারভার কৃষ্ণকুমার নিরালা। তিনি বর্ধমান ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ৫ জন স্পেশাল রোল অবজারভারের মধ্যে একজন। 
দুই বর্ধমান হুগলি ও বীরভূম মোট ৪ জেলার স্পেশাল রোল অবজারভারের দায়িত্ব সামলাছেন তিনি। এসআইআর-এর ফর্ম সংগ্রহ থেকে ডিজিটালাইজেশনের কাজে খসড়া ভোটার তালিকা বেরোনোর আগে যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর রাখতে তড়িঘড়ি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন কৃষ্ণকুমার নিরালা।বৈঠকে  উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ সহ জেলা প্রশাসনের শীর্ষ  আধিকারিকরা। পাশাপাশি এই বৈঠকে শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম-এর দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলন। প্রায় ঘন্টাখানেক রুদ্রতার বৈঠক শেষে স্পেশাল রোল অবজারভার কৃষ্ণকুমার নিরালা কিছু বলতে না চাইলে বিরোধীরা একযোগে জেলা প্রশাসন ও শাসকদলকে একহাত নিয়েছে। 
 বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা দাবি করেন, “এখন পর্যন্ত জেলায় ২ লক্ষ ৮ হাজার ৪৬৪ জন ভুতূড়ে ভোটারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৯৮ হাজার ৯৪৩ জন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম আছে এমন রয়েছেন ৭৪ হাজার ৫৭৭ জন। অন্যদিকে, নিখোঁজ ভোটারের সংখ্যা ২৮ হাজার ১৩৩ জন। এছাড়াও অন্যান্য ৮১৪ জন।”

Select Live Blog: 
Breaking News LIVE Update: দেওয়াল ভেঙে ঢুকে পড়ল ধানবোঝাই ট্রাক্টর, ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি ২ শিশুর
Live Blog Date: 
Thursday, December 11, 2025 – 11:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *