জঙ্গলমহলের বাঁকুড়া জেলার চাকরিপ্রার্থীদের জন্য আনন্দের সংবাদ। বাঁকুড়া জেলা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU Bankura) ঘোষণা করেছে কমিউনিটি অডিটর পদে বৃহৎ নিয়োগ। মোট শূন্যপদ রয়েছে ৪৭টি। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে জেলা দপ্তরে।
১ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে আবেদন গ্রহণ। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে The Additional District Mission Director, DMMU Bankura-র অফিসে। আবেদনপত্র পাঠানো যাবে রেজিস্টারড পোস্ট বা স্পিড পোস্টে। বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো আবেদনমূল্য লাগবে না।
যোগ্যতা
- ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
- বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে তিন ধাপে—
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার টেস্ট
- ইন্টারভিউ
বাঁকুড়ার জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন স্থানীয় চাকরিপ্রার্থীরা। জেলার বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কমিউনিটি অডিটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে উৎসাহ তুঙ্গে।
