South 24 Parganas: দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত রানীয়ার বিদিরা অঞ্চলের গতকাল রাত আটটা নাগাদ এক মহিলাকে একটি বাড়ির পাশের জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে অর্ধলগ্ন অবস্থায় এলাকাবাসী, এরপরে নোদাখালি থানার পুলিসকে খবর দেওয়া হলে পুলিস এসে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ওই মহিলার নাম গৌরি মন্ডল(৪০) বাড়ির লোকের এবং এলাকাবাসীর অভিযোগ ওই মহিলা গৌরী মন্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির পাশেই জঙ্গলের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর আরও অভিযোগ কে নোদাখালি থানার পুলিস যে অভিযুক্তকে আটক করেছে সে বিজেপি নেতা, দীর্ঘদিন ধরে বিজেপি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। নাম কল্যাণ কুলে সঙ্গে গ্রামের আরেক যুবক আকাশ দাস দুজনের উপস্থিতি ঘটনা ঘটে এমনটাই অভিযোগ গ্রামবাসী।  ইতিমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *