ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের হাসপাতালে ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়। গত কয়েকমাস আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান। এরপর থেকে নিজেকে বেহালার বাড়িতেই ‘গৃহবন্দি’ রাখেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার বাথরুমে পড়ে গিয়ে বাঁ হাতে গুরুতর আঘাত পান তিনি। ব্যথা ক্রমশ বাড়তে থাকায় শুক্রবারই হাসপাতালে ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
