Jalpaiguri: দ্বৈত নাগরিক বাতিলের দাবিতে বাংলা পক্ষের পক্ষ থেকে জলপাইগুড়ির জেলাশাসককে লিখিতভাবে দাবি জানানোর বিক্ষোভ প্রদর্শন করেন বাংলা পক্ষ জলপাইগুড়ির সদস্যরা। বাংলায় বাস করা সকল বৈধ ভোটারের ভোটাধিকার যেন নিশ্চিত থাকে এবং কোনো অবস্থাতেই বহিরাগত বা ভুয়ো পরিচয়ে থাকা ব্যক্তির ভোটার কার্ড বৈধ না হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলার বিভিন্ন জেলায় বহিরাগতদের বেআইনি ভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ ক্রমশ বাড়ছে, যা প্রশাসনকে উদ্বিগ্ন করছে। জলপাইগুড়ি জেলায় এমন একাধিক ঘটনার উল্লেখ করে বাংলা পক্ষ দ্রুত তদন্তের দাবি জানায় এবং অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলা ব্যক্তিদের নাম বাতিলের অনুরোধ জানায়। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *