ঘটনাস্থলে গোয়ার মুখ্যমন্ত্রী প্রামোদ সায়ন্ত

ছবির উৎস, Press Trust of India via AFP

ছবির ক্যাপশান, ঘটনাস্থলে গোয়ার মুখ্যমন্ত্রী প্রামোদ সায়ন্ত

ভারতের গোয়ার উপকূলীয় এলাকার জনপ্রিয় এক নাইটক্লাবে আগুন লেগে এ পর্যন্ত কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

গোয়ার উত্তরে আরপোরা এলাকার ওই ক্লাবে যারা মারা গেছেন, তাদের বেশিরভাগ ক্লাবটির কর্মী। আর বাকীরা পর্যটক।

পুলিশ মনে করছে, ক্লাবটির রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে গোয়ার অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘গভীর দুঃখজনক’ উল্লেখ করেছেন।

গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার বলেছেন, “আগুন প্রধানত নীচতলায় ক্লাবের রান্নাঘরের আশেপাশেই সীমাবদ্ধ ছিলো”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *