ভয়াবহ আগুন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ফুক কোর্টে ১৮ ঘণ্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে আটশো’র বেশি দমকল কর্মী কাজ করছে।

হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে এ পর্যন্ত কমপক্ষে ৪৪ জন মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এখনও ২৭৯ জনের খোঁজ মেলেনি।

এছাড়া ভবন থেকে উদ্ধার করা ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।

একটি নির্মাণ কোম্পানির তিন জন কর্মকর্তাকে এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে দুইজন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। তাদের বিরুদ্ধে ভবন নির্মানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ, যেমন বাঁশ, পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *