১৯৯১ সালে বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তার পরদিনের ইত্তেফাক

ছবির উৎস, SONGRAMER NOTEBOOK

ছবির ক্যাপশান, ১৯৯১ সালে বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছিল, পরদিনের ইত্তেফাক পত্রিকার খবর

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে গণভোট কোন প্রক্রিয়ায় নেওয়া হবে, গণনা বা প্রস্তুতি কেমন হবে সে বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।

বাংলাদেশে এর আগে তিনটি গণভোট হলেও জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের কোন নজির নেই।

এমন পরিস্থিতিতে প্রবাসী ভোটসহ একই দিনে প্রায় ১৩কোটি ভোটারের নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা কতটুকু সেই প্রশ্নও সামনে আসছে।

কেননা গত শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে ইসিকে অনেকগুলো অতিরিক্ত কাজ করতে হবে।

মঙ্গলবার অর্থাৎ ২৫শে নভেম্বর গণভোটের অধ্যাদেশ জারির পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *