নীতীশ কুমার দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বৃহস্পতিবার

ছবির উৎস, SACHIN KUMAR/AFP via Getty Images

ছবির ক্যাপশান, নীতীশ কুমার দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বৃহস্পতিবার

বৃহস্পতিবার যখন নীতীশ কুমার দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছিলেন, তা আগের শপথগ্রহণ অনুষ্ঠানগুলির থেকে একেবারেই ভিন্ন ছিল।

আগে কখনও নীতীশ কুমারকে কোনও শব্দ উচ্চারণ করতে এত অসুবিধার মধ্যে পড়তে হয়নি।

যদি নীতীশ কুমারের ভাষণের রেকর্ডগুলো দেখা যায়, তাহলেই বোঝা যায় যে তিনি কতটা আত্মবিশ্বাসী। এছাড়াও তিনি এমন একজন নেতা, যিনি শুদ্ধ হিন্দি বলার জন্যও পরিচিত।

তবে এবারে তার গলায় বয়সের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল।

তা সত্ত্বেও, বিহারের রাজনীতিতে নীতীশ কুমার প্রাসঙ্গিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *