Kulti: কুলটিতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আসানসোলের কুলটিতে। আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকার ঘটনা।মৃতার নাম সুশিলা সিনহা (45)। অভিযোগ মঙ্গলবার গভীর রাতে সুশীলা সিনহা কে মাথায় আঘাত করে নাকি তার ছেলে বিশাল সিনহা। এই ঘটনায় মা এর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে কি কারণে এই খুন তা জানা যায়নি। অভিযুক্ত ছেলে বিশাল সিনহা কে আটক করেছে পুলিস। এসিপি পশ্চিম সেখ জাভেদ জানান রক্তাক্ত এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে তার ছেলেকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি, সব দিক খোলা রেখে তদন্ত করা হবে।।
