মিষ্টি বিলি আর আবীর খেলায় মেতেছেন এনডিএ জোট সমর্থকরা
ছবির ক্যাপশান, মিষ্টি বিলি আর আবীর খেলায় মেতেছেন এনডিএ জোট সমর্থকরা

ভারতের বিহারে দুই দফার ভোটগ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ-ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, শুক্রবার ভোট গণনার শুরু থেকেই সেই ধারা বজায় রয়েছে। বিপুল ভোটে জয়ের পথে এগিয়ে চলেছে বিজেপিসহ এনডিএ জোট।

ভোটের ফল এখনো প্রকাশিত হয়নি কিন্তু গণনার যে ট্রেন্ড সন্ধ্যা পর্যন্ত পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোট বিপুল সংখ্যক আসন পেতে চলেছে।

এই জোটে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড – জেডিইউ এবং বিজেপিসহ আরও কিছু দল।

অন্যদিকে রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল – আরজেডি, কংগ্রেস এবং বামপন্থি দলগুলোর ‘মহাজোট’-এর একরকম ভরাডুবি হয়েছে।

বিবিসি হিন্দির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে এনডিএ জোট এগিয়ে আছে ২০১টি আসনে, আর ‘মহাজোট’ এগিয়ে আছে ৩৬টি আসনে। অন্যান্যরা এগিয়ে ছয়টি আসনে। বিহার বিধানসভায় মোট আসন ২৪৩টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *