Jalpaiguri: স্কুলে প্রধান শিক্ষিকার কান ধরে ওঠবসের ভিডিও কাণ্ড! চরম অসম্মানজনক ঘটনা বলে জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। স্কুলে প্রধান শিক্ষিকার কান ধরে ওঠবসের ভিডিও কাণ্ডে প্রতিবাদে সরব কংগ্রেস ও বিজেপি। ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি শহরে মিছিল বের করে বিজেপি। ঘটনায় নাম জড়ানো জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে বিজেপি। চরম অসম্মানজনক ঘটনা বলে জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। জলপাইগুড়ি শহর কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। এদিকে ঘটনার প্রতিবাদে অভয়া মঞ্চের পক্ষ থেকে জেলার বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দেওয়া হয়েছে। ঘটনায় সরব জেলা বামফ্রন্ট।
