এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়। ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি। পাশাপাশি সাদমান ইসলাম ও মুমিনুল হকের ফিফটিতে ভর করে ১ উইকেটে ৩৩৮ রান তুলেছে টিম টাইগার্স। দিনের খেলা শেষে ৫২ এগিয়ে বাংলাদেশ। চোখ জুড়ানো ব্যাটিং উপহার দিয়ে প্রতিপক্ষের কোচের প্রশংসায় ভাসছেন জয়।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড হেড কোচ হেনরিখ মালান। সেখানে জয়ের প্রংশসা করেন তিনি।

বলেছেন, ‘সে (জয়) আজ দারুণ ব্যাট করেছে। সত্যি বলতে, তারা আমাদের খুব একটা সুযোগ দেয়নি। আজ বাংলাদেশের ব্যাটাররা সলিড ইনিংস খেলেছে। এটা প্রমাণ করে তারা নিজেদের কন্ডিশন কত ভালো জানে। কিছু সময় তারা যেন ‘তৃতীয় গিয়ারে’ চলে যায়, মানে আমাদের পরিকল্পনার জবাবটা কৌশলগতভাবে দিয়েছে। একবার তারা সেট হয়ে গেলে তাদের বিরুদ্ধে বোলিং করা সত্যিই কঠিন হয়ে যায়।’

বোলিংয়ে ভালো শুরু না করতে পারার আক্ষেপ করেছেন তিনি। বলেছেন, ‘স্কোরবোর্ড দেখলেই বুঝতে পারবেন আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা দিন ছিল। আমার মনে হয় দিনের মাঝের সময়টাতে আমরা বেশ ভালো করছিলাম। কিন্তু আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। দিনের শেষ দিকে তাদের ব্যাটাররা ভালো করেছে, আমাদের জন্য আরো কঠিন হয়েছে।’

আইরিশদেল লক্ষ্য এখন বাংলাদেশের সংগ্রহ আর বাড়তে না দেওয়া। মালান বলেছেন, ‘সত্যি বলতে আজকে সারাদিনে আমরা মাত্র একটা সুযোগ তৈরি করতে পেরেছিলাম। আমার মনে হয় না আমাদের ফিল্ডিং খুব বেশি খারাপ ছিল। আমাদের গ্রাউন্ড ফিল্ডিং খুবই ভালো ছিল। আমরা যদি ওই একটা সুযোগ নিতে পারতাম তাহলে আরো ভালো হতো। আমরা সারাদিনই আলোচনা করছিলাম যে চাপ তৈরি করে সুযোগ সৃষ্টি করতে হবে। কাল আমাদের জন্য বড় একটা দিন। আশা করি আমরা আরো বেশি সুযোগ তৈরি করতে পারব এবং সেগুলোকে কাজে লাগাতে পারব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *