Delhi Red Fort Blast 2025: দিল্লির লোকনায়ক হাসপাতালে এ পর্যন্ত মোট ১২টি মৃতদেহ আনা হয়েছে। তার মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিহত আট জন হলেন—
১. অমর কাটারিয়া (৩৫)
২. অশোক কুমার (৩৪)
৩. মহসিন মালিক (৩৫)
৪. দীনেশ কুমার মিশ্র (৩৫)
৫. লোকেশ কুমার আগরওয়াল (৫২)
৬. পঙ্কজ সাইনি (২৩)
৭. মহম্মদ নওমান (১৯)
৮. মহম্মদ জুম্মান (৩৫)।
এলএনজেপি হাসপাতাল সূত্রে খবর, বাকি ৪ জনের কেবল দেহের কিছু অংশ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা চলছে। ফলাফল পেতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।
এদিকে, বিস্ফোরণের সেই আই-২০ গাড়িতে ডাঃ উমর মহম্মদ ছিলেন কি না, তা নিশ্চিত করতে গাড়ি থেকে উদ্ধার হওয়া দেহাংশেরও ডিএনএ পরীক্ষা চলছে। কাশ্মীর থেকে তার মায়ের ডিএনএ নমূনা নেওয়া হয়েছে।
Select Live Blog:
Breaking News LIVE Update: দিল্লি বিস্ফোরণে নিহত ৮ জনের দেহ চিহ্নিত, তুলে দেওয়া হল পরিবারের হাতে
Live Blog Date:
Wednesday, November 12, 2025 – 09:15
