বিশ্বের বিভিন্ন দেশে অন্তত পাঁচটি টিকা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বের বিভিন্ন দেশে অন্তত পাঁচটি টিকা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে

আক্রান্ত এবং মৃতের সংখ্যার কারণে ডেঙ্গুজ্বর মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু মোকাবিলার উপায় নিয়ে রয়েছে নানা আলোচনা। ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন বা টিকা আছে? বাংলাদেশ এই টিকা কেন ব্যবহার করা হয় না? মানুষের মধ্যে রয়েছে এমন প্রশ্নও।

একসময় বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে চিন্তায় থাকতো মানুষ। কিন্তু এখন আর কোনো মৌসুম নেই। বছরের যেকোনো সময়ই হতে পারে ডেঙ্গুজ্বর।

কীটতত্ত্ববিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং নগরায়নসহ নানা কারণে এডিস মশার প্রাদুর্ভাব বাড়ছে। আর এ কারণেই ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যাও ভবিষ্যতে আরও বাড়বে।

এই পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার বিস্তার ঠেকাতে হবে আবার ভ্যাকসিন বা টিকার ব্যবহারও বাড়ানোর কথা বলছেন তারা।

তবে, ডেঙ্গুর কার্যকর ভ্যাকসিন আছে কি না এমন প্রশ্ন এখনও রয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকা আবিষ্কার হলেও সেগুলো সবার উপযোগী নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *