ইংরেজিতে লেখা আদানি

ছবির উৎস, Siddharaj Solanki/Bloomberg via Getty Images

ছবির ক্যাপশান, বিদ্যুতের দাম নিয়ে বিতর্কের সমাধানে সালিশিতে যাচ্ছে আদানি গোষ্ঠী

ভারতের আদানি গোষ্ঠী দাবি করেছে যে বাংলাদেশের কাছে রফতানি করা বিদ্যুতের দাম নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে দুই পক্ষই সালিশি প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশের সরকার জানিয়েছে, আলোচনা হলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিবিসি বাংলাকে পাঠানো এক বিবৃতিতে আদানি গোষ্ঠী বলছে, চুক্তি অনুযায়ী যেকোনো মতানৈক্য সমাধানে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়াই একমাত্র পথ। আদানি গোষ্ঠী বিবিসিকে জানিয়েছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা ২০ কোটি ডলার নিয়েই মতানৈক্য হয়েছে। এই অঙ্কের অর্থ নিয়েই তারা সালিশিতে যেতে চাইছে।

তারা এও জানিয়েছে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে দাম দিতে সম্মত হয়েছে, সেই অনুযায়ী নিয়মিত অর্থ তারা পেয়ে যাচ্ছে। কিন্তু পুরনো বকেয়া হিসাবে সাড়ে ১৩ কোটি ডলার এখনও পাওনা আছে। এই অর্থ ১০ই নভেম্বরের মধ্যে পরিশোধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তারা বিদ্যুৎও দিয়ে যাবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আদানি গোষ্ঠীর এক মুখপাত্র।

অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিবিসিকে বলেছেন, বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *