প্রতীকী পিস্তল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রতীকী পিস্তল

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলির ঘটনায় আহত হলেও তিনি মূল টার্গেট ছিলেন না বলে জানাচ্ছে পুলিশ।

সে ঘটনায় যে ব্যক্তি নিহত হয়েছেন তিনিই আসলে মূল টার্গেট ছিলেন- বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

নিহত সরোয়ার হোসেন বাবলা সন্ত্রাসী ছিলেন বলে পুলিশ দাবি করে বলছে, ‘ভাড়াটে খুনি’ এনে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।

“যারা ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তারা কোনো নির্দিষ্ট দলের ক্যাডার না, যখন যেখানে সুবিধা সেদিকে কাজ করে। এদের ভেতরে কিছু হায়ারড কিলার (ভাড়াটে খুনি) আছে বলে আমাদের সন্দেহ। দেশের বাইরেও এদের লোকজন আছে,” বিবিসিকে বলছিলেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসিব আজিজ।

এদিকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *