Australia vs India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ১-২ ফলে হেরে গিয়েছে ভারতীয় দল। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। রবিবার সিরিজের তৃতীয় ম্যাচ।

Australia vs India T20 Series: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় ০-১ পিছিয়ে ভারতীয় দল। ফলে এই ম্যাচ জিতে সমতা ফেরানোই সূর্যকুমারদের একমাত্র লক্ষ্য। টসে জেতার পর সূর্যকুমার বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। দ্বিতীয় ইনিংসে ব্যাটে ভালোভাবে বল আসবে। আমরা প্রতি ম্যাচ নিয়ে ভাবছি।’ সূর্যকুমার আরও জানিয়েছেন, এই ম্যাচে ভারতীয় দলে তিন বদল করা হয়েছে। খেলছেন না সঞ্জু স্যামসন (Sanju Samson), হর্ষিত রানা (Harshit Rana) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। খেলার সুযোগ পেয়েছেন জিতেশ শর্মা (Jitesh Sharma), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *