প্রধান উপদেষ্টার কাছে বুধবার আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ

ছবির উৎস, Chief Adviser’s Press Wing

ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন ও দুই-তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। আর বিএনপির নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ জামায়াতে ইসলামীর।

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে ঐক্যের বদলে অনৈক্য বা বিভক্তি বৃদ্ধি করবে বলে অভিযোগ উঠেছে।

ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ‘প্রহসন’ বা ‘প্রতারণা’ করার অভিযোগ এনেছে দেশটির প্রভাবশালী দলগুলোর মধ্যে অন্যতম বিএনপি।

এমনকি দলটির শীর্ষ পর্যায়ের একজন নেতাকে ব্যাঙ্গ করে বলতে দেখা গেছে যে, রেফারিকে তারা কখনো গোল করতে দেখেননি।

আর জামায়াত নেতারা বলছেন, কমিশনের সুপারিশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে বিভাজন তৈরির অপচেষ্টা করা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *