বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন বোরকা পরা এক নারী, রাস্তার একপাশে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন কয়েকজন। কয়েকটি রিকশা যাচ্ছে রাস্তা দিয়ে

ছবির উৎস, Syed Mahamudur Rahman/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, শনিবারের ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকায় বেশ ভোগান্তিতে পড়েন নগরবাসী

পুরো শহরটা যেন ছেয়ে গিয়েছিল ঘন কালো অন্ধকারে! কে দেখে বুঝবে ঘড়ির কাঁটায় তখন মাত্র বিকেল সাড়ে চারটা। চারদিকের আবহাওয়া দেখে মনে হচ্ছিল এই বুঝি ধেয়ে আসছে কালবৈশাখী। খানিক বাদেই মেঘ ডেকে আকাশ ভেঙে নামে বৃষ্টি।

টানা এক ঘণ্টার বৃষ্টিতে অনেককে যেমন ভোগান্তিতে পড়তে হয়েছে, বিপরীতে নভেম্বরে এই বৃষ্টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসও করতে দেখা গেছে অনেককে।

পঞ্জিকার পাতায় ইংরেজি নভেম্বর মাসের শুরুটাই আজ শনিবার। যে কারণে বিকেল থেকে এই বৃষ্টির ছবি তুলে অনেককে ফেসবুকে পোস্ট করে লিখতে দেখা গেছে- নভেম্বর রেইন।

শহরের কারো কারো এই বৃষ্টি নিয়ে উচ্ছ্বাস দেখা গেলেও নভেম্বরের ভারি বৃষ্টিপাত যে ফসলের জন্য ক্ষতি বয়ে আনতে পারে সেটিকে বেশ দুশ্চিন্তার কারণ হিসেবেও দেখছেন কৃষিবিদরা।

তারা বলছেন, এই মৌসুমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলে সেটি কখনো কখনো ফসলের জন্য উপকারী। কিন্তু এমন ভারি বৃষ্টিপাত কিংবা টানা বৃষ্টি শীতকালীন ফসলসহ কৃষিতে খুব নেতিবাচক প্রভাব ফেলতে পারে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *