হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু ও শেষ করেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু ও শেষ করেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রশ্নের জবাবে বৈঠকটিকে ১০ এ ১২ নম্বর দিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার বুসানে চির প্রতিদ্বন্দ্বী এই দেশদুটির দুই প্রেসিডেন্টের বৈঠক হয় আজ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক।

গত এপ্রিল থেকে পাল্টাপাল্টি শুল্ক আরোপ, বিরল খনিজ আহরণ নিয়ে প্রতিযোগিতা- এরকম নানা কারণে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে উত্তেজনা দানা বেঁধে ওঠায় এই আলোচনার দিকে বিশেষ নজর ছিল গণমাধ্যমের।

বৈঠকে শেষে বুসান ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “এটা ছিল অসাধারণ একটি বৈঠক। তিনি একজন মহান নেতা”।

“আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই,” তিনি যোগ করেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *