কংগ্রেসের সভায় 'আমার সোনার বাংলা' গাইছেন বিভুভূষণ দাস

ছবির উৎস, Screengrab

ছবির ক্যাপশান, কংগ্রেসের সভায় ‘আমার সোনার বাংলা’ গাইছেন বিভুভূষণ দাস

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটির প্রথম দুই লাইন গেয়ে নিজের বক্তৃতা শুরু করেছিলেন আসামের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার এক কংগ্রেস নেতা।

সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরো জেলা কংগ্রেস কমিটির বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার, বরাক উপত্যকায় বাংলাদেশ লাগোয়া জেলা শ্রীভূমিতে (সাবেক করিমগঞ্জ জেলা) কংগ্রেসের একটি সভা ছিল। বুধবার থেকে সেই সভার ১৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করতে থাকেন বিজেপির নেতা-কর্মীরা।

ওই ভিডিওতে দেখা যায় এক প্রবীণ কংগ্রেস নেতা বিধুভূষণ দাস ‘আমার সোনার বাংলা’ গানটির প্রথম দুই লাইন গাইছেন এবং তারপরে ‘বন্ধুগণ’ বলে তার ভাষণ শুরু করতে যাচ্ছেন।

ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করতে শুরু করেন বিজেপির নেতা-কর্মী ও বিভিন্ন হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যম। তারা বলতে থাকেন যে বাংলাদেশের এক শ্রেণির রাজনৈতিক নেতা যখন উত্তর-পূর্ব ভারত তাদের দেশের অংশ বলে দাবি করছেন, সেরকমই একটা সময়ে দলীয় সভায় বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে কংগ্রেস আসলে বাংলাদেশি নেতাদের সেই ‘আখ্যান’কেই জোরদার করছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *