রাজধানী দিল্লিতে বায়ু দুষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছিয়েছে - বুধবার সকালের ছবি

ছবির উৎস, Amarjeet Kumar Singh/Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, রাজধানী দিল্লিতে বায়ু দুষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছিয়েছে – বুধবার সকালের ছবি

ভারতের রাজধানী দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য মঙ্গলবার তিনবার ‘ক্লাউড সিডিং’ করা হয়েছে। এই প্রথম ভারতে দেশিয় পদ্ধতিতে, দেশের প্রকৌশলীরা কৃত্রিম বৃষ্টিপাতের পরীক্ষা চালালেন।

তবে বুধবার রাত পর্যন্তও সেখানে বৃষ্টি হয় নি। দিল্লির পরিবেশ মন্ত্রী এবং যে বিজ্ঞানীরা এই পরীক্ষা চালিয়েছিলেন, তারা স্বীকার করে নিয়েছেন যে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ক্লাউড সিডিং-এ মেঘের ভেতরে রাসায়নিক ছড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয়। বৃষ্টিপাত ঘটানো হলে বাতাসে ভাসমান দূষিত ধূলিকণা মাটির দিকে নেমে আসে, ফলে দূষণও কমে আসে।

দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন যে, কানপুরের আইআইটির বিশেষজ্ঞরা এদিন বিমান থেকে তিনবার ক্লাউড সিডিং করেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *